শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে নাভানা সিএনজি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নাভানা সিএনজি লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.০৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬৪২ বারে ৫ লাখ ৮৩ হাজার ৯৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৬.৬৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা বা ৪.৯০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, দেশ গার্মেন্টস,মুন্নু অ্যাগ্রো মেশিনারিজ, ফাইন ফুডস, সিলভা ফার্মা, আল-হাজ্ব টেক্সটাইল ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ