শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে অ্যাপেক্স স্পিনিং

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ১০ টাকা ৭০ পয়সা বা ৯.২২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৯৪৭ বারে ১৩ লাখ ৪৭ হাজার ৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৬ টাকা ২০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩২৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৯০ পয়সা বা ৮.০৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর, ইস্টার্ণ হাউজিং, আমরা নেটওয়ার্কস, জেমিনি সী, ওয়াইম্যাক্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ