শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

লভ্যাংশের উপর উৎসে কর প্রত্যাহার চেয়েছে সিএসই

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রদত্ত লভ্যাংশের উপর থেকে উৎসে কর প্রত্যাহার চেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি। একইসঙ্গে করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে সিএসই।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুষ্ঠিত এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় স্টক এক্সচেঞ্জটি এই প্রস্তাব করেছে। বৈঠকে সিএসইর পক্ষ থেকে ১১ দফা প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।

সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বর্তমানে টিআইএনধারী নিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশের উপর ১০ শতাংশ হারে এবং টিআইএনবিহীন নিবাসী বিনিয়োগকারীদের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে উৎসে কর কাটার হার ২০ শতাংশ। সিএসই এই কর প্রত্যাহারের সুপারিশ করে বলেছে, এই বিধান দ্বৈত কর সৃষ্টি করছে। কারণ তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রথমে তাদের মুনাফার উপর থেকে সরকারকে আয়কর দেয়। একই আয়ের বিপরীতে ঘোষিত লভ্যাংশের উপর উৎসে করা কাটার অর্থ হচ্ছে, একই আয়ের জন্য দু’বার কর দেওয়া।

সিএসই বাজেট প্রস্তাবনায় করমুক্ত ব্যক্তি আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকায় উন্নীত করার সুপারিশ হয়েছে।

পুঁজিবাজারে এসএমই খাতের কোম্পানিগুলোর তালিকাভুক্তকে উৎসাহিত করার লক্ষ্যে তালিকাভুক্তির পর প্রথম ৩ বছর সম্পর্ণ কর অব্যাহতি এবং এর পর থেকে ১৫ শতাংশ হারে কর নির্ধারণের প্রস্তাব করেছে সিএসই।

সর্বশেষ পাওয়া সংবাদ