রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
শেয়ারবাজার

দর হারানোর শীর্ষে ইস্টার্ন হাউজিং

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির বা ৫১.০৯ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩.৪০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৬.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৪০ টাকা বা ৭.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন হাউজিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকের ৬.৯০ শতাংশ,
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৬.১৬ শতাংশ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ৬.০৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৬.০৩ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৫.৪২ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৩১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.০৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০২ শতাংশ এবং আমরা নেটওর্য়াকের ৪.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ