রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১টির বা ৩.১২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩২.৩০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৪০.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৩০ টাকা বা ৬.২৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আল-হাজ্ব টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৫ শতাংশ, সোনালী পেপার এন্ড বোর্ডের ৫.২৬ শতাংশ, প্রাইম ব্যাংকের ২.০০ শতাংশ, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ১.৫৭ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ১.৫৬ শতাংশ, বাটা সু কোম্পানির ১.০০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ০.৬৫ শতাংশ, বিচ হ্যাচারির ০.৫৭ শতাংশ এবং রেকিট বেনকিজার ০.০০২১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ