শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

১৪ শতাংশ বেড়েছে সোনালী আঁশের শেয়ারদর

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪ শতাংশের বেশি বেড়েছে। এ বৃদ্ধি নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ৪০২ টাকায়। সপ্তাহ শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৪৫৯ টাকায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৭ টাকা বা ১৪ দশমিক ১৮ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৯ কোটি ২৬ লাখ ২০ হাজার ২০০ টাকা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে সোনালী আঁশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বড় এ স্টক লভ্যাংশ বিতরণের কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে তারা পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ স্টক লভ্যাংশ কোম্পানিটির সংরক্ষিত আয় থেকে ঘোষণা করা হয়েছে। লভ্যাংশ ঘোষণার পরও কোম্পানিটির সংরক্ষিত আয় ইতিবাচক থাকবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৫৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৫ টাকা ৬৫ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬২ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

সর্বশেষ পাওয়া সংবাদ