শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

পর্ষদ সভা আজ দুই কোম্পানির

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ। এর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের সভা বেলা ২টা ৩০ মিনিটে ও তাল্লু স্পিনিং মিলসের সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭৮ পয়সা। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ২৯ পয়সায়।

তাল্লু স্পিনিং মিলস: কোম্পানিটির পর্ষদ সভা চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হবে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে লোকসানের কারণে শেয়ারহোল্ডারদরে জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি তাল্লু স্পিনিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৭৫ পয়সায়।

সর্বশেষ পাওয়া সংবাদ