শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে জেমিনি সী ফুড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ শেয়ারটির দর ৩৯ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৮৮৮ বারে ৪ লাখ ৪১ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৮.০২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ২০ পয়সা বা ৭.৮৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-অ্যাপেক্স ফুটওয়্যার, মুন্নু অ্যাগ্রো, বঙ্গজ, ফাইন ফুডস, বিডি মনোস্পুল, সী পার্ল বীচ, কোহিনুর কেমিক্যাল ও অ্যাপেক্স ফুডস লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ