শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক : আজ, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩.৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৬৬৪ বারে ৪ লাখ ৭৯ হাজার ৯২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩.৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৫৪৯ বারে ৪৮ লাখ ৭৪ হাজার ৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর আগের দিনের চেয়ে ২.৮১শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১৭ বারে ৪ লাখ ২৭ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- হা-ওয়েল টেক্সটাইলের ২.৬০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ২.৫৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২.৪২ শতাংশ, আমরা নেটওর্য়াকের ২.৩৪ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ২.৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ এবং লুব-রেফের ১.৬৫ শতাংশ শেয়ার দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ