রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক ও পুঁজিবাজার

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের ব্যাংক ও পুঁজিবাজার। একই সঙ্গে খুলেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন বন্ধ থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) শেয়ার লেনদেন বন্ধ ছিল।

আজ থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লেনদেন শুরু হয়েছে। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ