রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯টি কোম্পানির ১৭ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৯৫৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৭ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৯৫২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬.২১ পয়েন্ট কমে ৫৫৯৮.০৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৯৯ পয়েন্ট কমে ২১১৩.২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট কমে ১১২৪.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, শমরিতা হসপিটাল, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস, এম.এল ডাইং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিকদার ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইলস্, শমরিতা হসপিটাল, নাহি অ্যালুমিনিয়াম, সায়হাম কটন, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড.।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স, জাহিনটেক্স, তুং হাই নিটিং এন্ড ডাইং, প্রিমিয়ার লিজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, ডেফোডিল কম্পিউটারস, ইয়াকিন পলিমার।

আজ ডিএসই'র বাজার মূলধন:- ৬৯৪৭৩৯২৫৬০২৩১।

সর্বশেষ পাওয়া সংবাদ