বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিক লিমিটেডের টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  গত ২৬ জুলাইয়ের ঘোষণার ধারাবাহিকতায় টাইলস উৎপাদন লাইন-৩ পুনরায় চালু করা হয়েছে।

আরএকে সিরামিকসের টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে। 

রক্ষণাবেক্ষণ চলাকালে টাইলস প্ল্যান্টের উৎপাদন লাইন-১ ও উৎপাদন লাইন-৩ থেকে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে উৎপাদন লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ