সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। গত ২৪ মে থেকে ফয়সাল রহমানকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে তিনি এ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হোলসেল ব্যাংকিং বিভাগের চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফয়সাল রহমান করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, টেকসই অর্থায়ন এবং কৌশলগত নেতৃত্বে দক্ষ। তিনি প্রাইম ব্যাংকের করপোরেট ব্যাংকিং ট্রান্সফরমেশন প্রোগ্রামের নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ করপোরেট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দীর্ঘ কর্মজীবনে ফয়সাল রহমান প্রাইম ব্যাংকের আগে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ক্রেডিট অ্যাগ্রিকল ইন্দোসুয়েজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জ্বালানি ও বিদ্যুৎ, অবকাঠামো, এভিয়েশন এবং টেকসই অর্থায়ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ অর্থায়নের উদ্যোগ সফলভাবে পরিচালনা করেছেন।ইসলামী ব্যাংকিং

প্রাইম ব্যাংক জানায়, ফয়সাল রহমান বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিকসে স্নাতক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ