শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩  টি কোম্পানির ২৮  কোটি ৮৩  লক্ষ ৬১  হাজার ৫৩৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৫৬  কোটি ৯  লক্ষ ৭৭  হাজার ৩৮৩  টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৩.৪৮ পয়েন্ট  বেড়ে ৫২৪৩.৪৩  ডিএস-৩০ মূল্য সূচক ১.৫৪ পয়েন্ট বেড়ে ১৯৯০.৭২  পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৭৭ পয়েন্ট বেড়ে ১০৬৫.২৮ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২ টির, কমেছে ১৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টি কোম্পানীর শেয়ার।
  
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ডমিনেজ স্টিল,  আরডি ফুড, মুন্নু সিরামিকস, তৌফিকা ফুড, নাভানা ফার্মা, এনসিসি  ব্যাংক,  মেঘনা ইন্সু:, এশিয়াটিক  ল্যাব, একমী পেস্টিসাইডস ও ভিএফএস থ্রেড ডাইং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ভিএফএস থ্রেড ডাইং, এপেক্স ট্যানারী, আরডি ফুড, সিকদার ইন্সু:, কন্টিনেন্টাল ইন্সু:, সোনারবাংলা ইন্সু:, দেশ জেনারেল ইন্সু:, সোনারগাও টেক্সটাইল,  অগ্রনী  ইন্সু: ও মেঘনা ইন্সু: ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স,  পিপলস লিজিং,  ইন্টা: লিজিং,  জিএসপি  ফাইন্যান্স,  ট্রাস্ট ব্যাংক ১ম মি. ফা., ইবিএল এনআরবি মি. ফা., পিএইচপি ১ম মি. ফা.,  পপুলার ১ম মি. ফা., ও এলআর গ্লোবাল ১ম মি. ফা.।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৫৯৪১৩৯৭৪৫৩৪.০০।

 

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ