মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৬ বাংলাদেশির রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত
advertisement
ধর্ম-জীবন

ওয়াজ মাহফিলে আর অংশ নেবেন না শায়খ আহমাদুল্লাহ

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিশিষ্ট আলেম, আলোচিত ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়েখ আহমাদুল্লাহ আর প্রচলিত ওয়াজ-মাহফিলে অংশগ্রহণ করবেন না। আগামী বছর থেকে তিনি ওয়াজ মাহফিলে অংশ নেওয়া বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে ফেনীতে আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মাহফিল আমাদের সমাজে অনেক বড় ভুমিকা রাখছে। মানুষের মাঝে দ্বীনের বার্তা পৌছে দিচ্ছে এসব দ্বীনি আয়োজন। তবে ব্যক্তিগতভাবে আমার শরীর এতো চাপ নিতে পারছে না। তাছাড়া ফাউন্ডেশন, মাদরাসাসহ প্রচুর কাজ থাকার কারণে মাহফিল করা প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তাছাড়া মাহফিলের অতিরিক্ত চাপের কারণে ফাউন্ডেশনসহ অন্যান্য কাজে বিঘ্ন ঘটে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মাহফিল না করলেও আসসুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে মসজিদ ভিত্তিক হালাকা করা হবে। জেলা ভিত্তিক বড় কোনো মসজিদে এর আয়োজন হবে। সেখানে সবাই উপস্থিত থাকবেন। এসব হালাকার জন্য এলাকাবাসীর কোনো টাকা খরচ করতে হবে না। ব্যানারসহ টুকটাক যা খরচ আছে এগুলো ফাউন্ডেশন থেকে করা হবে।

শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক ও খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ- ছড়িয়ে দিতে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’।

সর্বশেষ পাওয়া সংবাদ