মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
অভিনেতা সোহেল খান আর নেই স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী আ.লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ছাত্রলীগকর্মী মামুন হত্যা - সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়ানো সুমন গ্রেপ্তার কর্ণফুলীতে সিআর পরোয়ানায় নারী গ্রেপ্তার দীর্ঘ পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত ‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার–এশিয়া’ অ্যাওয়ার্ড জিতলো আইপিডিসি টানা পঞ্চমবার আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
advertisement
আইন-আদালত

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রবিবার (২২ সেপ্টেম্বর)  জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

হাইকোর্টের আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানি, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে এই কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে। 

সেই সাথে নীতিমালা প্রণয়নে গমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ