শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট - সংকট উত্তরণ নাকি গতানুগতিকতার বৃত্তে বন্দি? বাবার স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য ক্লোজড নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ভারতের নতুন হাইকমিশনার - একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু প্যারাগুয়েকে বিধ্বস্ত করে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু, জোড়া গোল বালোগুনের ১৫০ সিসির বেশি বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক
advertisement
ধর্ম-জীবন

হজের ন্যূনতম বয়স নির্ধারণ করলো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে সৌদি আরবে হজ করতে যাওয়ার ভিসা পেতে ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত একটি বিবৃতি দেয় সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সি কোনো যাত্রী বা তার পক্ষ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।

এতে আরও বলা হয়, চলতি বছর যারা হজ করার পরিকল্পনা করছেন তাদের নিবন্ধনের বিষয়ে সৌদি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যারা প্রথবারের মতো হজে যেতে চান, ভিসা পেতে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। এর জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার। করোনার কারনে দুই বছর অনেক বিধি-নিষেধ থাকলেও এখন তা তুলে নিয়েছে সৌদি সরকার।

আগামী জুনের শেষদিকে হজের মৌসুম শুরু হবে। এর অন্তত দুই মাস আগে এই নিবন্ধন করতে হবে হজযাত্রীদের। সূত্র-গালফ নিউজ।

উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ মুসল্লি হজ পালন করতে পারবেন।

এদিকে, গত বছর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ থাকলেও এবার একটি হজ প্যাকেজ ঘোষিত হয়েছে। সে অনুযায়ী, হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা ব্যয় হবে।

গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। এবার ডলার সংকট ছাড়াও বিমান ভাড়া, রিয়ালের দাম ও মুয়াল্লিম ফি বাড়াসহ বিভিন্ন কারণে খরচ এক লাখের বেশি বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ