রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
ধর্ম-জীবন

হজ প্রাক-নিবন্ধন সেবা কেন্দ্র চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও প্রধান কার্যালয়ে হজ প্রাক-নিবন্ধন সেবা কেন্দ্র চালু করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। এদিন থেকে এ সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

এই কেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে। হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ে ফাউন্ডেশনের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ (মোবাইল নম্বর- ০১৫৫০৬৮৭০২২, ০১৭১৬২০৯৯১৫), ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ে সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান (মোবাইল নম্বর- ০১৫৫০৬৮৭০৬৪, ০১৬৮৪০১৯১৬০) এবং বায়তুল মোকাররম কার্যালয়ে (৩য় তলা) ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান সরকারের (মোবাইল নম্বর- ০১৭৫৮৪০৬৮৮৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ