১৯টি পদে ২৭৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। নবম ও দশম গ্রেডের এসব পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না।
পদের নাম ও পদসংখ্যা
নবম গ্রেড
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)- ২২টি
২. নিরাপত্তা কর্মকর্তা- ৩টি
৩. হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা- ২৫টি
৪. সহকারী প্রোগ্রামার- ৩টি
৫. সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়)- ১৫টি
৬. সহকারী রসায়নবিদ-
৭. সহকারী প্রকৌশলী (রসায়ন)- ৬২টি (৬ ও ৭)
৮. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)- ১৩টি (৮ ও ৯)
৯. কারিগরি কর্মকর্তা-
১০. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)- ১৮টি
১১. সহকারী প্রকৌশলী (পুর)- ৩টি
দশম গ্রেড
১২. সহকারী প্রশাসনিক কর্মকর্তা- ১২ টি
১৩. সহকারী নিরাপত্তা কর্মকর্তা- ১টি
১৪. সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা- ৩১টি
১৫. সহকারী অপারেশন অফিসার- ৩টি
১৬. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা- ১৯টি
১৭. উপসহকারী রসায়নবিদ- ৪১টি (১৭ ও ১৮)
১৮. উপসহকারী প্রকৌশলী (রসায়ন)-
১৯. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-৩টি
পদসংখ্যা
মোট ২৭৪টি।
বেতন: নবম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রশাসন ও ব্যবস্থাপনা পদে যেকোনো বিষয়ে নির্ধারিত ডিগ্রি, হিসাব ও অর্থ পদে হিসাববিজ্ঞান, ফিন্যান্স, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে ডিগ্রি এবং প্রকৌশল পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি প্রয়োজন। কিছু পদের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা বাধ্যতামূলক। পদভেদে শিক্ষাজীবনের ফলাফলের নির্ধারিত শর্তও পূরণ করতে হবে।
বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণভাবে ১৮ থেকে ৩২ বছর। নিরাপত্তা কর্মকর্তা পদে সর্বোচ্চ বয়স ৩৮ বছর। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের ফি: ২২৩ টাকা।
চাকরির ধরন: স্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়);
কর্মস্থল: যে কোনো স্থান।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। – প্রার্থীরা www.bcic.gov.bd অথবা http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।