বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো প্রিমিয়ার ব্যাংক ৮ শহরে পানি ও পয়োনিষ্কাশন সেবা উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ সূচকের পতনে লেনদেন শেষ গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা ডিসেম্বর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী - রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা
advertisement
সারাদেশ

নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপথনের ভিডিও ভাইরালের পরপরই নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদ (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান আবেদ নরসিংদী শহরের গাবতলী এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি গাবতলীর জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আবেদ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় অবস্থান করছিল| এ সময় স্থানীয়রা আবেদকে চিনতে পেরে তাকে আটক করে পুলিশকে খবর দেয়| পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানার সন্ত্রাসবিরোধী আইন মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ায় তাকে নরসিংদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়| পরে আবেদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়| পরবর্তীতে এ বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবেদকে সঙ্গে নিয়ে শহরের গাবতলী পুরানপাড়ায় অভিযান পরিচালনা করা হয়|

এ সময় পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে আবেদের দেখানো ও শনাক্তকৃত স্থান হতে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক, পিস্তলের ৫ রাউন্ড গুলি ও বন্দুকের ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়|

এর আগে, রোববার আবদুর রহমান আবেদ তার ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপথনের ভিডিওটি আপলোড করেন| পরে ভিডিওটি ভাইরাল হয়| ভাইরাল ভিডিওতে দেখা যায়, আবেদ মোবাইলে অডিও কলে নেত্রী লেখা ন¤^রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছে| এ সময় আবেদকে বলতে শোনা যায়, সে নিজেকে নিষিদ্ধ ঘোষিত নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুর রহমান রিমনের ছোট ভাই বলে পরিচয় দেয়| কয়েক দিন আগে তার ও তার বন্ধুর নেতৃত্বে নরসিংদী সদরে ছাত্রলীগের মিছিলের কথা জানায়| এ সময় আবেদ বলে, নেত্রী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত| জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেন, জীবন দিতে হবে না, আগে তোমরা কাজ করো যেনো দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাও| পরে আবেদ বলেন, জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার ছাত্র, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন| ৫ আগস্টের পর মাদ্রাসাটিতে জামায়াতে ইসলামীর আমির একাধিকবার সফর করেছেন| জয় করে দেশে আসার পর আপনিও মাদ্রাসাটি সফর করবেন| জবাবে সাবেক প্রধানমন্ত্রী ঠিক আছে বলেন|

জানা যায়, আবেদ আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সমাবেশে সক্রিয় ছিলেন| এর বিভিন্ন ভিডিও ও ছবি সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন|

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, আবেদ আমাদের থানায় দায়ের মামলার পলাতক আসামি| স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে দেয়| তার মোবাইলে আমরা অস্ত্রের ছবি পাই| পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়| তার বিরুদ্দে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে| বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে|

তিনি আরও বলেন, তার মোবাইলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপথনের ভিডিও পেয়েছি| সে আমাদের কাছে কথা বলার বিষয়টি স্বীকার করেছে| তার মোবাইলগুলো ফরেনসিকে পাঠানো হয়েছে| সেখানকার রিপোর্ট অনুযায়ী বিষয়টি সত্য না মিথ্যা বলা যাবে|

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ