প্রিমিয়ার ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায়, আধুনিক প্রযুক্তিতে তৈরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে SWIFT-CBS Integration ভিত্তিক স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেটেলমেন্ট সেবা। আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ। এর মাধ্যমে অটোমেটেড স্ট্রেইট-থ্রু প্রসেসিং (STP) পদ্ধতিতে ইনওয়ার্ড রেমিট্যান্স প্রক্রিয়াকরণ আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে।
সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার অমলেন্দু রায়; উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মির্জা আজহার আহমদ; উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমিন; এসইভিপি এবং চিফ রিস্ক অফিসার (ভারপ্রাপ্ত) অনির্বাণ হক; ইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ব্যাংকিং শিবলী সাদেক; ইভিপি ও সিআইটিও আবু মো. সাব্বির হাসান চৌধুরী; ইভিপি এবং এডিসি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ; এবং ইভিপি ও হেড অব সেন্ট্রাল প্রসেসিং সেন্টার–ট্রেড অপারেশন্স মো. রোকনুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা আরও দ্রুত তাদের ব্যাংক হিসাবে রেমিট্যান্সের অর্থ পাবেন। পাশাপাশি গ্রাহকরা রেমিট্যান্স জমার বিষয়ে নোটিফিকেশন পাবেন। বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ইন্টারফেস-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে যোগ্য রেমিট্যান্স একই দিনে গ্রাহকের হিসাবে জমা দেওয়ার লক্ষ্য নিয়ে এই সেবা চালু করা হয়েছে। এর ফলে রেমিট্যান্স প্রক্রিয়াকরণে সময় কমবে, ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বাড়বে এবং গ্রাহকরা আরও দ্রুত ও উন্নত সেবা পাবেন।