মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
কর্পোরেট নিয়োগ বিজ্ঞপ্তি

৪৬৮ পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বেতন গ্রেড ১৬। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণকাজে অন্যূন ১ (এক) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮/০৬/২০২০ সালে প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর ১২৫টি (এক শ’ পঁচিশ) শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদনকারীদের নিজ নিজ ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লিখিত পদের (৪৬৮) সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো বা সব দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

সাধারণ নির্দেশাবলি: অনলাইনে আবেদনপত্র পূরণ বা দাখিল ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা:

১৮/০৯/২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আবেদন দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল পাওয়া প্রার্থীরাই কেবল আবেদন করার যোগ্য। Appeared বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, এরূপ প্রার্থীরা কোনোক্রমেই আবেদন করার যোগ্য নন।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের বয়সসীমা: ১ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান সনদ ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ১০০ টাকা পেমেন্ট করতে হবে।

লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তাঁর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র (প্রবেশপত্র) ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://jobs.bwdb.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Imported from WordPress: image-55.png Imported from WordPress: image-56.png Imported from WordPress: image-57.png

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত