বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
রাজনীতি

সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণে জড়িত ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম।

বুধবার (২০ আগস্ট) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান ও সদস্য সচিব মো. তানভীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মুন্না সরকারকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। কোনো অন্যায় বা অপকর্মকে প্রশ্রয় দেওয়া হবে না।

প্রসঙ্গত, স্থানীয় সংবাদমাধ্যম জনতার আলোর সাংবাদিক রুবেল তালুকদার কয়েকদিন ধরে মুন্না সরকারের বিভিন্ন অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন। এর জের ধরে মুন্না সরকারসহ কয়েকজন তাকে অপহরণ করেন। পরে সাংবাদিকের পরিবার বিষয়টি সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনীর তৎপরতায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত