বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ ‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
রাজনীতি

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

কর্পোরেট সংবদ ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ সোমবার থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

জানা গেছে, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের শীর্ষ একটি পদে প্রার্থী হতে চেয়েছিলেন মাহিন সরকার। সেটি নিয়ে সমঝোতা না হওয়ায় ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

বহিষ্কারাদেশের পর মাহিন সরকার প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে। গানপয়েন্টে ৬ জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাহিন সরকার বলেছিলো ‘মানি না’। মাহিন সরকারসহ চারজন সমন্বয়কই বাকি সমন্বয়কদের বৈধতা দিয়েছে। মাহিন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায়বিচারে মাঠে নেমেছিলো, কেউ আসেননি পাশে।”

তিনি আরো লেখেন, “আজকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন। সর্বোপরি, মাহিন সরকার তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিলো। অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিলো। যদি গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকে তারপরও সংগঠনসমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমি সে সুযোগও পাইনি, এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেলো। আমি সবসময়ই বিশ্বাস করি বিজয় আসমান থেকেই আসে, জমিনে তার প্রতিফলন হয় মাত্র।”

এই সম্পর্কিত আরো

নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের