বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
রাজনীতি

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে জামায়াতে ইসলামীর ভ্যান গাড়ি বিতরণ

জামায়াতে ইসলামী শোষণমুক্ত নিরাপদ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে উল্লেখ করে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াতে ইসলামী ৪ দফা কর্মসূচির ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।  তারমধ্যে অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা।  মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রম দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালিত হয় এবং হবে। কারণ জামায়াতে ইসলামী বিশ্বাস করে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে প্রতিটি মানুষ নাগরিক হিসেবে সমান এবং অভিন্ন।

শনিবার (১৬ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল-দরিদ্রদের মাঝে ভ্যান গাড়ি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ইসলামী সমাজ ব্যবস্থায় ধর্মের ভিত্তিতে নাগরিকদের বিভাজনের সুযোগ নেই। ইসলাম যেই শান্তির বার্তা বহন করে তারাই উদাহরণ ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা পাওয়ার পূর্ণ নিশ্চয়তা রয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষ আজও স্বাধীনতা খুঁজছে এর অন্যতম কারণ হচ্ছে মানুষের তৈরি মতবাদ। মানুষের তৈরি মতবাদে কোনো সমাজে কখনোই শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না। আল্লাহর দেওয়া বিধানে সমাজ পরিচালিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

উপস্থিত ঢাকা-৪ সংসদীয় এলাকার জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা-৪ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, মনে রাখতে হবে এলাকার একজন বাসিন্দা হিসেবে আমার-আপনার সকলের দায়িত্ব এলাকার উন্নয়নে ভূমিকা রাখা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি স্থানীদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর দক্ষিণ থানা আমীর মো. কামরুল আহসান, সেক্রেটারি ইব্রাহিম খলিল সহ শ্যামপুর দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর মো. নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মতিউর রহমান খান চপলের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সর্বশেষ পাওয়া সংবাদ