বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ
জাতীয়

শার্শায়  ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু:

কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী

পাঁচ দশক আগে শুরু হওয়া ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলা এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই প্রকল্পের সূচনা করেন।
 
উদ্বোধনের সময় তিনি নিজে কোদাল হাতে নিয়ে খনন কার্যক্রমে অংশ নেন। এই খালটি প্রথম খনন করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর উদ্যোগে। ১৯৭৬ সালের ১ নভেম্বর উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করা হয়, যা স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত।
 
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন  স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
এর আগে প্রধানমন্ত্রী ১১টা ৪২ মিনিটে খাল খনন স্থলে আসেন। এসেই খালের উপরের অংশে নির্মিত উদ্বোধন ফলক উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।
 
 
 
এদিকে প্রধানমন্ত্রীর খালকাটা কর্মসূচিকে ঘিরে  শার্শা ও তার আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ভোর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন তারা। তাদের সবার হাতে ছিলো গোলাপ আর রজনীগন্ধা ফুল। চোখে মুখে ছিলো খুশির আনন্দ ও উচ্ছ্বাস।
 
প্রধানমন্ত্রী খালে নেমেই প্রথমে চারপাশে অপেক্ষায় থাকা মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা থেমে থেমে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন,‘ প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’।
 
এলাকাবাসী বলছেন, খাল খননের ফলে তাদের পানির সমস্যা অনেকাংশে কমে যাবে। এছাড়া ভবিষ্যতে সেচ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
উল্লেখ্য, প্রায় পাঁচ দশক আগে যশোরের শার্শার উলসী এলাকায় কৃষকদের দুঃখ ছিল জলাবদ্ধতা। বিস্তীর্ণ জমি বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকত। সেই কষ্ট দূর করতে ১৯৭৬ সালের ১ নভেম্বর নিজে কোদাল হাতে খাল খননের সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ ৫০ বছর পর সেই মৃতপ্রায় খালটি পুনরায় খননের মাধ্যমে সচল করার কাজে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
এর আগে গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।  ওইদিন তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল পুনঃখননের কাজ শুরু করেন।
 
 

এই সম্পর্কিত আরো

স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ