সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
জাতীয়

ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭টি দলের আবেদন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার অন্তত ১৪৭টি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

রোববার (২২ জুন) বিকেলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে ডেসপ্যাচ থেকে তথ্য একীভূত করা হলে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা আনুষ্ঠানিকভাবে জানাবে কতটি দল নিবন্ধনের আবেদন করেছে।

এদিকে রোববার নিবন্ধনের আবেদনের শেষ দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, জনতার পার্টি বাংলাদেশসহ (জেপিপি) বেশ কিছু দল ইসিতে আবেদন জমা দিয়েছে।

আবেদন জমা দিয়ে সাংবাদিকদের কাছে প্রতীক ও দলের নাম উল্লেখ করে দলগুলোর নেতারা দাবি করছে ইসির সব ধরনের শর্তপূরণ করেই নিবন্ধন আবেদন করা হচ্ছে। তাদের দল নিবন্ধন পাবে বলে তারা আশাবাদী।

নির্বাচন ভবনে আবেদন জমা দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বলেছি আমরা সকল শর্তাবলি এবং সকল আইন পর্যালোচনা করেই আবেদনটি করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। প্রত্যাশা করব যে উনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী উনারা উনাদের কার্যক্রম সম্পাদন করবে। সেক্ষেত্রে এনসিপি যেন কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়। এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাবে। নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।’

আবেদন জমা দিয়ে জেপিবি’র মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন বিধিমালার যে শর্ত আছে সেগুলো পালন করা খুব কষ্টকর। নির্বাচন সংস্কার কমিশনের এ বিধিমালার কিছু কিছু বিধিমালা সংস্কারের প্রস্তাব রেখেছে। এ প্রস্তাবগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারপরও পুরোনো বিধিমালা অনুযায়ী আমরা আবেদন জমা দিয়েছি এবং আমরা আশা করি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাবো।’

এবারের নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।

তবে অনেকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হয় রোববার।

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত