মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
জাতীয়

ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে সব শহরে এবং সব জায়গায় তাদের ফোর্স সক্রিয়ভাবে মাঠে নেমে গেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ জুন) ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে লম্বা ছুটি। রাজধানীসহ অন্যান্য শহর নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করা হয়েছে। তারা পর্যাপ্ত সংখ্যায় আছে। যেন কোনো জায়গায় কোনো সমস্যা না হয় সে বিষয়ে পুরো সজাগ আছি। সবাইকে আশ্বস্ত করতে পারেন, তারা যেখানেই যাক সবকিছু ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শুধু জরুরি ছুটি দেয়া হবে।

তিনি বলেন, দেশের কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি কোনো সমস্যা হবে না। আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন।

ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, গত ঈদের মতো এবারও আসন্ন ঈদুল আজহায় যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের যাওয়া-আসার সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে। এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছেন।
যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠা ঠেকাতে সবার ছবি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

১ জুলাই থেকে ‘বিশেষ সুবিধা’ পাবেন চাকরিরত ও পেনশনভোগীরা

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি