মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জাতীয়

তালা ছাড়তেই হলো সাংবাদিককে জেলে দেওয়া সেই ইউএনওকে!

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাংবাদিক সমাজের চলমান আন্দোলনের মুখে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের বদলির প্রজ্ঞাপন অবশেষে প্রকাশিত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার (৫ মে ২০২৫) তারিখের এক প্রজ্ঞাপনে তাকে সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। এ প্রজ্ঞাপন জারির পর থেকেই সাংবাদিক সমাজের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

এর আগে, গত ২২ এপ্রিল তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম নিয়ে অনুসন্ধানে গেলে সাংবাদিক রোকনুজ্জামান টিপুর সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলমের বাকবিতণ্ডা হয়। পরে ইউএনও শেখ মোঃ রাসেল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সাংবাদিককে ১৭৬ ধারায় ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তালা ও সারা দেশের সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এই ঘটনাকে আড়াল করতে ইউএনও’র পৃষ্ঠপোষকতায় কিছু ঠিকাদার ও রাজনৈতিক কর্মী মানববন্ধন করে তার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন। এমনকি বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারাও অফিস ফেলে মানববন্ধনে অংশ নেন, যা জনসাধারণের বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়।

তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে তার অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জাতীয় ও আঞ্চলিক প্রায় সব প্রথম সারির গণমাধ্যমে ইউএনও’র পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত, দুর্নীতি ও সাংবাদিক নিপীড়নের বিষয়টি তুলে ধরা হয়। শেষ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় সেই অভিযোগ ও বিতর্কের প্রেক্ষিতে ইউএনও রাসেলকে তালা থেকে প্রত্যাহার করে বদলি করল রংপুরে।

বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক সমাজের ঐক্য এবং গণমাধ্যমের সোচ্চার ভূমিকার কারণেই এই বদলি অনিবার্য হয়ে ওঠে।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত