বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয়

আঞ্জুমান মুফিদুলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : দাতব্য সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

সোমবার (৩ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ার নামের নতুন এ ভবনটি উদ্বোধন হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি অনন্য প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বেওয়ারিশ লাশ দাফন এবং সেবা প্রদানের কাজ করে যাচ্ছে।

Imported from WordPress: image-15.png

তিনি বলেন, আমরা এমন একটা সমাজ বানাই— যেখানে আঞ্জুমান মফিদুল ইসলামের কাজ আর নাই। এটাই আমাদের লক্ষ্য। কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমরা যার যার জায়গায় বেওয়ারিশ হওয়া থেকে রক্ষা করতে পারি, যাতে তার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব কাছে থাকে। তাকে যেন সম্মানজনকভাবে দাফন করা যায়। এতে আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মকাণ্ডের কোনও ব্যাঘাত হবে না। বরং আমরা তাদের সম্মান জানাবো, এই জিনিসগুলো তুলে ধরার জন্য।

প্রফেসর মুহাম্মদ ইউনূস আরো বলেন, আজকে আমার সৌভাগ্য এখানে উপস্থিত থাকা। ছোটবেলা থেকেই নাম শুনে আসছি। অদ্ভুত এক নাম, এই নামের কোনও ব্যাখ্যা জানতাম না-  তার সঙ্গে একটা জিনিস জড়িত, শুধু জানি  ‘বেওয়ারিশ লাশ’। এরা কারা কোনও দিন জানি নাই, আজকে চাক্ষুস দেখলাম। এরা এমন এক জগত থেকে ভেসে আসে, একটা লাশ পড়ে থাকলে উঠায়ে নিয়ে যায়। স্বপ্নিল একটা জিনিস। যত দুর্গম হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওই নামটি আসে আঞ্জুমান মফিদুল ইসলাম। এটা আমার কাছে খুব অবাক লাগতো। যার পরিচয় জানা নেই, কিন্তু প্রতিদিন খবর আসছে। এখন জানলাম সারা দেশজুড়ে আছে। তাদের কোনও বক্তব্য কখনও কোনও পত্রিকায় দেখি নাই। (বক্তব্য) করেন কিনা জানা নেই, কিন্তু আমার নজরে আসে নাই যে, এই কাজে কোনও বাহবা নিচ্ছেন। কিচ্ছু করে নাই, একেবারে চুপচাপ।

নতুন ভবন উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন। এ সময় অন‍্যান‍্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুলের সভাপতি মুফলেহ আর. ওসমানী ও সহ-সভাপতি গোলাম রহমান উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো