শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই
জাতীয়

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

একুশে পদকের জন্য মনোনীত ১৪ বিশিষ্ট ব্যক্তি হলেন-

শিল্পকলায় চলচ্চিত্রে একুশে পদক পাচ্ছেন আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা (সংগীত), নাসির আলী মামুন (আলোকচিত্র), রোকেয়া সুলতানা (চিত্রকলা)।

সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন মাহফুজ উল্লা (মরণোত্তর) ও মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার)।

সংস্কৃতি ও শিক্ষায় একুশে পদক পাচ্ছেন ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) এবং গবেষণায় একুশে পদক পাচ্ছেন মঈদুল হাসান।

এ ছাড়া ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক দেয় হবে।

দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে। কারা একুশে পদক পাবেন সেটি বাছাইয়ের মূল দায়িত্ব পালন করে সংস্কৃতি মন্ত্রণালয়।

এই সম্পর্কিত আরো

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই