সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ১৭১ কোটি টাকা লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের সফল 'সেবা সপ্তাহ ২০২৬' উদযাপন দুর্গাপূজার ছুটিতে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ ১৯ অক্টোবর খুলে দেওয়া হবে ওসমানী উদ্যান : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এশিয়ার ডিজিটাল নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াল ক্যাসপারস্কি সম্মিলিত ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না: সংস্কৃতি উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের চেতনার ওপর দাঁড়িয়ে আছে। এ চেতনার অন্যতম বৈশিষ্ট্য মত প্রকাশের স্বাধীনতা।

রবিবার (২ ফেব্রুয়ারি) এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এদিন সরকারি তথ্য বিবরণীতে এ খবর পাওয়া গেছে।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গতকাল থেকে একজন পুলিশ কর্মকর্তার বরাতে একটি সংবাদ ছাপা হয়েছে-বই প্রকাশের আগে পুলিশ বা বাংলা একাডেমি পরীক্ষা করতে পারে। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে এটা গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

উপদেষ্টা আরো উল্লেখ করেন, সব রকম বিভ্রান্তি দূর করার জন্য জানানো যাচ্ছে- বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না। সরকার মত প্রকাশ ও লেখার স্বাধীনতায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ