রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৯ অক্টোবর খুলে দেওয়া হবে ওসমানী উদ্যান : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এশিয়ার ডিজিটাল নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াল ক্যাসপারস্কি সম্মিলিত ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু, গ্রিডে বিদ্যুৎ যোগের অপেক্ষা শাহ্জালাল ইসলামী ব্যাংক ও তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সাইবার নিরাপত্তায় অক্টোবর জুড়ে ডিএসইর বিশেষ কর্মসূচি নীতিমালা জারি - ফায়ার সার্ভিসে একই কর্মস্থলে তিন বছর হলেই বদলি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনেও আগ্রহী
advertisement
তথ্য-প্রযুক্তি

এশিয়ার ডিজিটাল নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াল ক্যাসপারস্কি

লাওসের টেলিযোগাযোগ ও আর্থিক সেবা খাতে সাইবার নিরাপত্তা জোরদারে দেশটির বেস্ট টেলিকম ও সিসম্যাটিকের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউজিন ক্যাসপারস্কির লাওস সফরকালে এ বিষয়ে দুটি চুক্তি সই হয়। এর লক্ষ্য, সাধারণ গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা সেবা আরও সহজলভ্য করা।

বেস্ট টেলিকমের সঙ্গে চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির নির্ধারিত গ্রাহকেরা প্যাকেজ সেবার অংশ হিসেবে ক্যাসপারস্কি’র ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড, ক্যাসপারস্কি প্রিমিয়াম ও ক্যাসপারস্কি সেফ কিডস ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে বেস্ট টেলিকম গ্রাহকদের প্রচলিত টেলিযোগাযোগ সেবার পাশাপাশি দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমের সুরক্ষাও নিশ্চিত করতে পারবে।

অন্যদিকে, বেস্ট টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান এবং লাওসের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান সিসম্যাটিকের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ক্যাসপারস্কি। এর আওতায় অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি এসডিকে চালু করা হবে। এই প্রযুক্তি ম্যালওয়্যার ও ফিশিং হামলা থেকে সুরক্ষা দিতে সহায়তা করবে। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় মোবাইল নিরাপত্তা জোরদার এবং ব্যবহারকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

লাওসে ডিজিটাল সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন, টেলিযোগাযোগ ও ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর মানুষের নির্ভরশীলতাও বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ম্যালওয়্যার, ফিশিং ও অনলাইন প্রতারণার ঝুঁকি। এসব ঝুঁকি মোকাবিলায় প্রচলিত ডিজিটাল সেবার সঙ্গে সাইবার নিরাপত্তা সুবিধা যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠান দুটি। এর ফলে ব্যবহারকারীরা আরও নিরাপদে ডিজিটাল সেবা নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ক্যাসপারস্কির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউজিন ক্যাসপারস্কি বলেন, “ডিজিটাল রূপান্তর ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে এর সঙ্গে দৈনন্দিন জীবনে সাইবার নিরাপত্তার গুরুত্বও বাড়ছে। লাওসের ডিজিটাল অর্থনীতির গুরুত্বপূর্ণ দুটি খাত—টেলিযোগাযোগ ও আর্থিক সেবায় আমাদের দক্ষতা কাজে লাগাতে পেরে আমরা আনন্দিত। বেস্ট টেলিকম ও বিআইসি ব্যাংকের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ডিজিটাল সুরক্ষা আরও সহজলভ্য করা এবং ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা বাড়ানো আমাদের লক্ষ্য। লাওসের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় এআইএফ গ্রুপের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।”

বেস্ট টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রিথিকোন ফৌমাসাক বলেন, “লাওসের ডিজিটাল রূপান্তরে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিযোগাযোগ ও আর্থিক সেবা খাতে ক্যাসপারস্কির সঙ্গে কাজ করার ফলে গ্রাহকেরা তাদের নিয়মিত ব্যবহার করা সেবার মাধ্যমেই নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা সুবিধা পাবেন। আমাদের বিশ্বাস, এই উদ্যোগগুলো ডিজিটাল সেবার প্রতি আস্থা বাড়ানোর পাশাপাশি লাওসে আরও নিরাপদ ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।”

এই চুক্তির মাধ্যমে লাওসে নিরাপদ ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল অর্থনীতির প্রতি মানুষের আস্থা বাড়াতে দুই পক্ষের সহযোগিতার অঙ্গীকার আরও জোরালো হলো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ