সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি না ফেরার দেশে অভিনেত্রী নাসিমা খান সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক আবু ধাবিতে হাসান মাহমুদের ইতিহাস - প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ১৭১ কোটি টাকা লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের সফল 'সেবা সপ্তাহ ২০২৬' উদযাপন দুর্গাপূজার ছুটিতে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ
advertisement
কর্পোরেট

লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের সফল 'সেবা সপ্তাহ ২০২৬' উদযাপন

লায়ন্স জেলা ৩১৫এ১-এর অন্তর্ভুক্ত ‘লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে সপ্তাহব্যাপী 'সেবা সপ্তাহ ২০২৬'। গত ২ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনী র‍্যালি এবং গাছ রোপণের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিতে মোট ৯টি সামাজিক ও মানবিক সেবার মাধ্যমে প্রায় ৮,৩০০ জন মানুষ সরাসরি সেবা গ্রহণ করেছেন।

গত ২ অক্টোবর জেলা ৩১৫এ১-এর মান্যবর জেলা গভর্নর লায়ন নাওজাত সারোয়াত ইসলাম শুভ উদ্বোধনের মাধ্যমে এই সেবা সপ্তাহের সূচনা করেন।

'সেবা সপ্তাহ'-এর প্রথম দিনে রাজধানীর মোহাম্মদপুরে ৩৫০টি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশবান্ধব সূচনা করে ক্লাবটি। পরবর্তীতে সপ্তাহজুড়ে একের পর এক সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়:

ক্যান্সার সচেতনতা ও তহবিল সংগ্রহ: শিশু ক্যান্সার রোগীদের চিকিৎসায় সহায়তা এবং ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষদের জন্য আর্থিক অনুদান প্রদান।

স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা: স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাঁটার গুরুত্ব তুলে ধরা, মাদকবিরোধী লিফলেট বিতরণ এবং টাইপ-২ ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্পেইন।

ধর্মীয় ও সামাজিক সহায়তা: পটুয়াখালীর স্থানীয় একটি মসজিদের উন্নয়নে অনুদান প্রদান এবং দুস্থ ও ভাসমান মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ।

মানসিক স্বাস্থ্য সচেতনতা: ‘ডিজিটাল আসক্তি: মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ অনলাইন সেমিনার আয়োজন।

বিনামূল্যে চক্ষু শিবির: বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে ১১ অক্টোবর ওয়ারী আবেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদানের মাধ্যমে সেবা সপ্তাহের সমাপনী ঘটে।

সমাপনী দিনে লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ'র ক্লাব সভাপতি (২০২৬-২৭) তাঁর "Serve with Passion" আহ্বানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ ভবিষ্যতে একইভাবে সেবামূলক কাজের মাধ্যমে সমাজ ও জেলাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ