সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি না ফেরার দেশে অভিনেত্রী নাসিমা খান সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক আবু ধাবিতে হাসান মাহমুদের ইতিহাস - প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ১৭১ কোটি টাকা লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের সফল 'সেবা সপ্তাহ ২০২৬' উদযাপন দুর্গাপূজার ছুটিতে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ
advertisement
জাতীয়

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়

কর্পোরেট সংবাদ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

জানা গেছে, ঢাকায় সফররত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন।

১ ও ২ ফেব্রুয়ারি তারা রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চক্ষুরোগীদের চিকিৎসা দেবেন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা চলবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ