মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

উপদেষ্টাদের আয়-সম্পদ প্রকাশের নীতিমালা জারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব জমা দিতে একটি নীতিমালা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১ অক্টোবর) এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করেছে।

নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারেকর উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি যাঁরা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তাঁরা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাঁদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাঁদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থালে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কীভাবে এই বিবরণী দিতে হবে, তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ