মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

যেসব পুলিশ কাজে যোগ দেননি, তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যেসব সদস্য পুলিশ এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যারা এখনও যোগদান করেনি তারো পুলিশ না। তার ক্রিমিনাল। এরই মধ্যে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’একদিনের মধ্যেই সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কতজন পুলিশ এখনো কাজে যোগ দেয়নি, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৮৭ জনের মতো ছিল। এর পরে মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তারা অপরাধী হিসেবে গণ্য হবে।

দুই মাসের মধ্যে পুলিশ বাহিনী সংস্কার করা হবে নিয়ে এক উপদেষ্টা বলেছিলেন, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমি করছি না, এ জন্য আলাদা কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন, সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের অবস্থা এখন ভালো। ধীরে ধীরে আরও ভালো হবে। শান্তিচুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি। বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

উপদেষ্টা আরো বলেন, আজ ছিল আইনশৃঙ্খলা উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা। বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়েছে। আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, এ বারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, সবচেয়ে ভালো হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। আশুলিয়ায় শিল্পকারখানায় যে ঝামেলা চলছে, তা নিয়েও কথা বলেছি। অস্ত্র উদ্ধার অভিযান ও মাদক ব্যবহারের রোধ নিয়েও বিস্তারিত কথা বলেছি। মিয়ানমার সীমান্ত নিয়েও আমরা কথা বলেছি।

তিনি বলেন, ‘এছাড়া বিভিন্ন মাজার ও দরগায় কীভাবে নিরাপত্তা দেয়া যায়, তা নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি। বিশেষ করে গার্মেন্টসখাত নিয়ে আমরা কথা বলেছি।’

আরও পড়ুন:

একটি নতুন জাতির স্বপ্ন দেখছেন ড. ইউনূস

জয়-পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দ

সুনামগঞ্জে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু

সর্বশেষ পাওয়া সংবাদ