মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। সাবেক সচিব ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মূয়ীদ চৌধুরীকে কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে জনপ্রসাশন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবী এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকুরীতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা পূর্বক সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকার বরাবর প্রতিবেদন দাখিল করবে। কমিটি চাইলে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভূক্ত করতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ