মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

আরও ৩ দিন বাড়লো সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

কর্পোরেট সংবাদ ডেস্ক : পার্বত্য জেলার সাম্প্রতিক সময়ে অস্থিরতা ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি ভ্রমণে ৩ দিনের জন্য নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার এই সময়সীমা দ্বিতীয় দফায় আরো ৩ দিন বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে আজ শনিবার থেকে আগামী তিন দিন পর্যটকদের সাজেকে না যাওয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি জানান,পর্যটকদের জন্য সাজেক বন্ধ করা হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তীতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ