মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

ডিএমপির ১০ পুলিশ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত আলাদা তিনটি আদেশে তাদের বদলি করা হয়।

এসব কর্মকর্তার মধ্যে প্রটেকশন বিভাগের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, মো. মাসুদ আলমকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর ও দক্ষিণ বিভাগে এবং মো. ইবনে মিজানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মিজানুর রহমানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মো. তানভীর হোসেনকে পালিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের জোনাঈদ আফ্রাদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং মো. মাহবুবুর রহমানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

আরেকটি আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. বকুল হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, মুহা. জাহিদ হাসানকে ডেভেলপমেন্ট বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের কাজী মিজানুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ