মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নিহত হয়েছেন। তিনি বিএ-১১৪৫৩ লে. তানজিম ছরোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ান, ৮২তম লং কোর্স)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল (৩৯ এসটি বিএন)।ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে। এ সময় লে. তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। হঠাৎ তারা তানজিমের দিকে গুলি চালায়। এর এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। কিন্তু এ সময় তার ঘাড়ে সন্ত্রাসীদের ছুরির আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাদের ধরতে ব্যর্থ হন।

পরে সেনা কর্মকর্তা নির্জনকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত মেডিকেল হাসপাতালে (সিএমএইচ) নিলে ভোর ৫টা ৪০ মিনিটে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, সেনাবাহিনীর নিহত এই কর্মকর্তার শরীরে ছুরিকাঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন রয়েছে।

জানা গেছে, নিহত অফিসার তানজিম ছরোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মিরের বেতকা থানার খারের বেতকা গ্রামে।

পরে সকাল ৬টা ৫০ মিনিটে রামু থানার এসআই সোহরাব নিহত নির্জনের সুরতহাল করতে সিএমএইচ আসেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে যৌথ বাহিনীর এ অভিযানে অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটা ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, একটি চাকু ও সাতটি মোবাইল এবং নেটওয়ার্কিংয়ের আনু উদ্ধার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ