বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৯০৫

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তে হয়ে সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৫ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৪১১ জনে।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৪২ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৬৩ জন। ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের ৭ জন রাজধানী ঢাকার বাসিন্দা, বাকি ৪ জন ঢাকার বাইরের।

ডেঙ্গুতে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৭৩৩ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৪ হাজার ৩৩৫ জন ও ঢাকার বাইরে ৫ হাজার ৩৯৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২ হাজার ৭৪৬ জন। পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরের ৩৭ হাজার ১৭৬ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ