বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Salvo Organic Industries PLC. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
advertisement
জাতীয়

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আসবে সেপ্টেম্বরে: রোসাটম ডিজি

কর্পোরেট সংবাদ ডেস্ক : রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র্রের (আরএনপিপি) পারমাণবিক জ্বালানি সেপ্টেম্বরে দেশে আসবে।

সোমবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রী ও রোসাটমের ডিজির বৈঠকে লিখাচেভের বক্তব্যের উদ্ধৃত দিয়ে বলেন, ‘আরএনপিপির কাজ শত বাধা অতিক্রম করে এগিয়েছে এবং এই কেন্দ্রের জন্য পরমাণু জ্বালানি সেপ্টেম্বরে বাংলাদেশে পৌঁছবে।’

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইহসানুল করিম বলেন, রোসাটম ডিজি প্রধানমন্ত্রীকে আরএনপিপি’র সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করাসহ প্রকল্পটি নিয়ে আলোচনা করেন। তারা আরএনপিপি’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়েও কথা বলেন।

প্রধানমন্ত্রী কভিড-১৯ মহামারি এবং বৈশ্বিক সংকট সত্ত্বেও আরএনপিপি’র কাজ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি প্রযুক্তি ও আর্থিক সহায়তার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করে শেখ হাসিনা ভবিষ্যতেও রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এম্বাসেডর এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসেন এবং রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান উপস্থিত ছিলেন। সূত্র-বাসস।

আরও পড়ুন:

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সুইডেনকে বাংলাদেশের অনুরোধ

আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

▐ সর্বশেষ পাওয়া সংবাদ