বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Salvo Organic Industries PLC. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
advertisement
জাতীয়

র‌্যাবের সকল ব্যাটালিয়নের মধ্যে আভিযানিক কার্যক্রমে সেরা হয়েছে সিরাজগঞ্জ র‍্যাব-১২

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: “বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং এধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। ইতিপূর্বে যে সকল চরমপন্থী সর্বহারা সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‍্যাব।

এসকল কাজের স্বীকৃতি স্বরুপ গত মে ২০২৩ মাসে সার্বিকভাবে র‍্যাবের সকল ব্যাটালিয়নসমূহের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সিরাজগঞ্জ র‍্যাব-১২। র‍্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর নেতৃত্বে এবং সকল সদস্যদের কঠোর পরিশ্রমের কারনে এই গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। যার প্রেক্ষিতে রোববার (৩০ জুলাই, ২০২৩) র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, ঢাকা কর্তৃক র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত ডিআইজি’কে বিশেষ সম্মাননা প্রদান করেছেন যা অত্র ব্যাটালিয়নের জন্য অত্যন্ত গৌরবের।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম আভিযানিক কার্যক্রমে সেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছে সিরাজগঞ্জ র‍্যাব-১২।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ