বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ
advertisement
জাতীয়

আজ কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর প্রবেশ মুখে আজ কোনো রাজনৈতিক দল অবস্থান কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কারণ ডিএমপি থেকে কোন রাজনৈতিক দলকে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার (২৮ জুলাই) দিনগত মধ্যরাতে ডিএমপির পক্ষ থেকে কমিশনারের বরাত দিয়ে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সকল প্রবেশ মুখে সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দলসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট হতে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগ এর বিষয় বিবেচনায় শনিবার সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।

এদিকে, বিএনপি-আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সকল প্রবেশমুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজধানীর গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জে ঢাকার প্রবেশমুখে বাড়তি নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব প্রবেশমুখে দুই দলের নেতাকর্মীদের অবস্থান উপলক্ষে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ