বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
জাতীয়

৪০ উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: উপকুলীয় অঞ্চলের আট জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। পরিবেশ দূষণ রোধ করতে পর্যায়ক্রমে সারাদেশে পলিথিন নিষিদ্ধ করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর পার্কে পলিথিন বর্জ্যের হাট পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

image-93

তিনি বলেন, পলিথিন বন্ধে নানা পদক্ষেপে গ্রহণ করেছে মন্ত্রণালয়। উপকুলীয় অঞ্চলের ৮টি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান সহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভা প্লাস্টিক-পলিথিনমুক্ত করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। এরি ধারাবাহিকতায় কিনে নিচ্ছে বস্তার পর বস্তা পলিথিন ও প্লাস্টিক। প্রতি রোববার বিকাল সাড়ে ৩টায় বসে পলিথিন বেচাকেনার এই হাট। যে বর্জ্যগুলো সড়কে, বাজারে, মার্কেটে, বাসাবাড়িতে ময়লার ভাগাড় হিসেবে পড়েছিলো। যা শহরকে নোংরা করেছিলো। এই পলিথিন ও প্লাস্টিক ড্রেন ও কোদালিছড়া হয়ে যেতো নদীতে। শহরে জলাবদ্ধতা সৃষ্টি করতো। সেগুলো কিনে নিচ্ছে মৌলভীবাজার পৌরসভা- বলছেন উদ্যোক্তারা।

বিগত রোববার (৯ জুলাই) বিকেলে মেয়র চত্বরে পলিথিন হাটের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ