বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী
advertisement
জাতীয়

ঈদে শেষ দিনেও বাড়ি ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে। এজন্য তার আগের দিন সোমবার বিকেল থেকেই বাড়ি ফিরতে শুরু করে মানুষ। তবে আজ ঈদের আগের দিনেও বাড়ি ফিরছেন অনেকে। ঘরমুখী এসব মানুষ ভিড় করছে বাস টার্মিনালগুলোতে।

রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ঘুরে দেখা গেছে, বাস কাউন্টারগুলোতে রয়েছে ঘুরমুখো মানুষের উপস্থিতি। তবে সেটি গত দুইদিনের তুলনায় কিছুটা কম। পরিবার নিয়ে বাড়িতে ঈদ করতে কেউ ছুটছেন গাড়ির সন্ধানে, কেউবা অপেক্ষা করছেন কাউন্টারে।

একই দৃশ্য দেখা গেছে রাজধানীর ধোলাইপাড়ে। মূলত পদ্মা সেতু কেন্দ্রীক গাড়িগুলো এখানে বেশি চলায় এ সড়কে এখন যাত্রীদের চাপ বেশি থাকে।

এদিকে বুধবারও বৃষ্টির কারনে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। অনেকে বৃষ্টির কারণে বাস টার্মিনালে পৌঁছাতে সমস্যায় পড়ছেন, আবার অনেকে টার্মিনালে এসে ছাউনির নিচে অবস্থান নিয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গ কমেছে বৃষ্টি। সকাল ১০টার পর বৃষ্টি কমায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে।

শরীয়তপুরগামী যুব্ক মো. রাজীব বলেন, আমাদের ৬০ কিলোমিটার রাস্তার ভাড়া চায় ৬০০-৭০০ টাকা। আমাদের জন্য এটি খুবই কষ্টকর, এটা দেখার মতো কেউ নেই। পরিবার নিয়ে ঈদ করতে যাচ্ছি, কষ্টকর হলেও আমার জন্য আনন্দের। আমি এখানে দুাই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি পেলেও ৮০০ টাকা ভাড়া চায়। এত ভাড়া চাইলে আমরা কীভাবে যাবো। একটা চাকরি করে কত টাকা বেতন পাওয়া যায়।

মূলত আজ থেকে যারা ছুটি পেয়েছেন তারাই বাড়ি যাচ্ছেন। গতকালের মতো যাত্রী না থাকলেও মোটামুটি যাত্রী সংখ্যা কম নয়। সবার সঙ্গে ঈদ করার জন্য কষ্ট করে হলেও বাড়ি যাচ্ছেন অনেকে।

এবার ঈদুল আজহা উপলক্ষে আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (২৮, ২৯ ও ৩০ জুন) ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একদিন ছুটি বাড়িয়ে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ