মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
জাতীয়

এক বছরে বিদেশে গেছেন পৌনে ১১ লাখ কর্মী: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, ২০২২-২০২৩ অর্থবছরে এ পর্যন্ত (১৫ জুন ২০২৩ ) ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গমন করেছে।

সোমবার (২৬ জুন) সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, গত অর্থবছরের একই সময়ে ২০২১-২০২২ এ (১৫ জুন ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন কর্মী বিদেশে গমন করেছে। চলতি অর্থ বছরে গত বছরের তুলনায় ১৫.৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গমন করেছে।

সরকারি দলের অপর সদস্য হাবিবুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, জনশক্তি রপ্তানির উদ্দেশে নতুন নতুন দেশের সাথে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সাথে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন:

মূল্যস্ফীতির যন্ত্রণা কমাতেই সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি

সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি টাকা টোল আদায়

সর্বশেষ পাওয়া সংবাদ