বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণে নতুন অধ্যাদেশ জারি নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিতে ৪১ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্য বিভাগ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৭০২ জন ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ ৪১ লাখ টাকা উদ্ধার নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
জাতীয়

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৭০২ জন

৪৫তম বিসিএসের গেজেট প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৭০২ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হয়েছে। প্রায় চার বছর পর এই বিসিএসের নিয়োগের প্রক্রিয়া শেষ হলো। 

বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই গেজেট  জারি করেছে।

গেজেটে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের পত্রের সুপারিশক্রমে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুসারে ৯ম গ্রেডে (৪৪,০০০-১,০৫,৯০০/-) শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।

সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী সময়ে যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ