বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর প্রাণহানি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোয় হুথিদের হামলা আবুধাবি টেস্টে নাটকীয় ড্র - বাংলাদেশকে জিততে দিল না আফগানিস্তান তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণের অনিয়মে ব্যবস্থা নেবে বিএসইসি কাদের মির্জা ও স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট স্থগিত নীতিমালা জারি - সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে
advertisement
জাতীয়

১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বিমান জানায়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানানো হবে।

জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত কিংবা বাংলাদেশে ফেরার জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান।

এ ছাড়া, ফ্লাইট স্থগিতের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অব্যাহত হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান।

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুজন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩ জন নিহত হয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ